সাহিত্য পত্রিকা সম্পর্কে
সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত একটি গবেষণা পত্রিকা। সাহিত্য পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) আষাঢ় মাসে। বাংলা সাহিত্য ও ভাষা এবং এদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের উদ্দেশ্যেই মূলত পত্রিকাটি প্রকাশিত হয়। সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন মুহম্মদ আবদুল হাই। প্রকাশের শুরু থেকেই সাহিত্য পত্রিকা বাংলাভাষী পণ্ডিত ও সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। এতে দেশি-বিদেশি সাহিত্য, তুলনামূলক সমালোচনা, লোকসংস্কৃতি, সাহিত্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, অভিধান, লিপিতত্ত্ব, সাময়িকপত্র, সঙ্গীত, চিত্রকলা, ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়। ১৪৩০ বঙ্গাব্দে সাহিত্য পত্রিকার অনলাইন সংস্করণের যাত্রা শুরু হয় এবং ১৪৩২ বঙ্গাব্দে বিগত বছরগুলোতে প্রকাশিত সংখ্যার ই-আর্কাইভ-এর কার্যক্রম সম্পন্ন হয়। বর্তমানে সাহিত্য পত্রিকার হাজারের অধিক গবেষণামূলক প্রবন্ধ পত্রিকাটির ওয়েব আর্কাইভ-এ DOI নম্বরসহ সংরক্ষিত আছে; যেগুলো গুগল স্কলার (Google Scholar)-এ সূচিভুক্ত (Indexed) এবং রিসার্চগেট (ResearchGate)-এর মাধ্যমেও অনুসন্ধানযোগ্য।
Electronic ISSN: 006-886X Print ISSN: 0558-1583
চলতি সংখ্যা
Vol. 60 No. 3 (2025): সাহিত্য পত্রিকা: বর্ষ ৬০ ।। সংখ্যা ০৩ ।। আষাঢ় ১৪৩২ ।। জুন ২০২৫

সম্পাদক: বায়তুল্লাহ্ কাদেরী
সম্পাদক: তারিক মনজুর
অনলাইন সংস্করণ: জোবায়ের আবদুল্লাহ
প্রচ্ছদ: সাইম রানা
DOI: https://doi.org/10.62328/sp.v60i3
Published: 2025-11-30

